সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় র‌্যাবের ঝটিকা অভিযানে গ্রেফতার ৪ | চ্যানেল খুলনা

খুলনায় র‌্যাবের ঝটিকা অভিযানে গ্রেফতার ৪

খুলনায় ঝটিকা অভিযানে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার রাতে সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বটিয়াঘাটা উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম ওরফে দ্বীনু, খুলনা সদর থানা এলাকার বাসিন্দা বাবু হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও শহিদুল ইসলামের ছেলে আবিদ হাসান ওরফে আবুজার এবং সোনাডাঙ্গা থানা এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে মোঃ রাসেল।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা ভয়ভীতি প্রদর্শন করে নগরীতে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার অভিযোগ রয়েছে।

গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দ্বীনুকে বটিয়াঘাটা থানায় এবং হাসিব, আবুজার ও রাসেলকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎৬ বছরে শেষ হয়নি পাইকগাছা পৌর ভবনের নির্মাণকাজ

খুলনায় আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেপ্তার

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।