সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১ | চ্যানেল খুলনা

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে যুবদলের সাবেক নেতা কামরুজ্জামান টুকুকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে নগরের লবনচরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় টুকুর হেফাজত থেকে একটি সুটানগান, ৯ রাউন্ড গুলি, একটি সাদা রঙের গ্রেনেড এবং ৫টি মোবাইল ফোন সেট উদ্ধার করে। আটক কামরুজ্জামান টুকু মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, গভীর রাতে সেনাবাহিনীর সদস্যরা লবনচরা থানার হাজী মালেক কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে। সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান কামরুজ্জামান টুকু নামে এক ব্যক্তির বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে একনলা বন্দুক, শর্ট গানের গুলি ও গ্রেনেড উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।