সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বৃদ্ধার লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন | চ্যানেল খুলনা

খুলনায় বৃদ্ধার লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

খুলনায় পারভীন আক্তার (৫৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে মহানগরীর খালিশপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের কাশিপুর পদ্মা রোড এলাকার ডাক্তার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পারভীন আক্তার ওই এলাকার বাসিন্দা এবং তিনি সাঈদ আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

এছাড়া তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে বাসা থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যেতে পারে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, নিহত নারী রাতে বাসায় একাই ছিলেন।

তার নাক-মুখ দিয়ে রক্তের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় চুপ করতে বলার পর লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে থামিয়ে দিলেন বাবা

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে ইমন মাঝি নামে হাজতি পালিয়েছে

খুলনা বিভাগের ৭০ সাংবাদিক পেলেন ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।