সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় প্রতিবন্ধী দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় প্রতিবন্ধী দিবস পালিত

আলোচনাসভা, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ (মঙ্গলবার) খুলনায় ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়।
দিবসের এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’।

খুলনার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাঙ্গণে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১০টি হুইল চেয়ার, দুই জনের মাঝে দুইটি ট্রাইসাইকেল, একজনের মাঝে কর্নার চেয়ার ও একজনের মাঝে টয়লেট চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন।

দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে সভায় পিএইচটি সেন্টারের তত্ত্বাধবায়ক মোঃ আবিদ হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মৌসুমী বেদ, আশার আলো স্কুলের অধ্যক্ষ লে. কমান্ডার সোহেল রানা, হিচাক এর মাহবুবা চৌধুরী, হাইকেয়ার স্কুলের শাহ তারিকুল ইসলাম, সুবর্ণকার্ডধারি মোঃ আরিফুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ বক্তৃতা করেন। সভায় প্রতিবন্ধী বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন। জেলা সমাজসেবা দপ্তরএই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনাসভায় প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

সভায় জানানো হয়, খুলনা জেলা সমাজসেবা কার্যালয় ৫৪ হাজার ১৯৯ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদান করেছে। বয়স্ক ভাতা পাচ্ছেন এক লাখ ১২ হাজার দুইশত জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় জেলায় সাতশত ৬০জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও ৪৩ হাজার একশত ৪৮ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী ভাতা সহায়তা পাচ্ছেন। ১৩ জন হিজড়া জনগোষ্ঠী বিশেষ ভাতার আওতায় এসেছে। বিধবা ও স্বামী নিগৃহীতা দুস্থ মহিলা ভাতা পাচ্ছেন ৪৮ হাজার আটশত ৮৫ জন, অনগ্রসর জনগোষ্ঠীর এক হাজার চারশত ৮৯জন শিক্ষার্থী উপবৃত্তি ও ৩৯ জন বেদে জনগোষ্ঠীর শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর এক হাজার দুইশত ৮৭ শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন।
প্রসঙ্গত, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের সর্বশেষ তথ্য মতে সারাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৩৫ লাখ ২১ হাজার ৬০৬জন। এর মধ্যে ২১ লাখ ৩২ হাজার ৭৮৭ জন পুরুষ, ১৩ লাখ ৮৫ হাজার ৯১১ জন নারী ও দুই হাজার ৯০৮জন তৃতীয় লিঙ্গের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। প্রতিবন্ধিতা ধরণ বিবেচনায় অটিজম ৯০ হাজার ৪০৮ জন, শারীরিক প্রতিবন্ধিতা ১৮ লাখ ২৯ হাজার ১১৭ জন, দীর্ঘস্থায়ী মানসিক ও অসুস্থতাজনিত একলাখ ৩২ হাজার ৭৩০জন, দৃষ্টি প্রতিবন্ধিতা চার লাখ ৭২ হাজার ৫০৫জন, বাক প্রতিবন্ধিতা দুই লাখ ৮৮২ জন, বুদ্ধি প্রতিবন্ধিতা দুই লাখ ২৯ হাজার আট জন, শ্রবণ প্রতিবন্ধিতা এক লাখ ৪৭ হাজার ৫৭৭জন, প্রা

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।