সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস | চ্যানেল খুলনা

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

‌‌‘এক ভূবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা ভাষা ইশারা দিবস।
শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) বেলা১১টায় গোয়ালখালী সরকারি বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে (পিএইচটি সেন্টার) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক কানিজ মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডাঃ আব্দুল্লাহ আল মামুন ও সভাপতিত্ব করেন, খুলনা সরকারি বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের (পিএইচটি সেন্টার) তত্ত্বাবধায়ক মো:শফিকুল ইসলাম।
এ সময় বক্তরা বলেন, নিজের ভাষায় কথা বলার জন্য কত যুদ্ধ পরিশ্রম করে। অথচ অনেকই আছেন যাদের ভাগ্যে নিজের ভাষাটুকু উচ্চারণের সেই সুযোগটাই হয়নি। আর হয়তো হবেও না। তারা তাদের মনের ভাষা ব্যক্ত করেন নিজের ইশারার মাধ্যমে। সেই ইশারায় কিছু ভাষা রয়েছে। শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষ ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিবন্ধীতা নিয়ে কাজ করে এমন সংগঠনের সদস্যবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

খুলনায় বর্জ্য থেকে উৎপাদন করা হবে সার- বিদ্যুৎ

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী জয়নাল ২৭ বছর পর গ্রেপ্তার

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।