সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় নাজমুল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (০৩ মে) সকাল ১০টার দিকে নগরীর রেলওয়ে নিউ কলোনী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাজমুল একই কলোনীর আলী আহমেদ ফারাজীর ছেলে। এর আগে শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল।

খুলনা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে ওই যুবক বাবার কাছে ২ হাজার ৫০০ টাকা চেয়েছিল। বাবা টাকা দিতে অস্বীকার করায় সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরকম বাড়ি থেকে বের হওয়ার ঘটনা আগেও সে করেছে। পরিবারের লোকজন আর তার কোনো খোঁজ নেয়নি।

এরপর আজ রোববার সকালে বাবা খোঁজ নিতে ঘরের সামনে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর দিলে ঘরের আড়া থেকে মরদেহটি নিচে নামায় পুলিশ। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল

খালিশপুরে মোবাইল কোর্টে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সামগ্রী জব্দ ও ধ্বংস, জরিমানা ১ লাখ টাকা

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সদস্য শিক্ষা ˆবঠক

বিতর্ক সামনে আসতেই কঠোর ব্যবস্থা নিলেন খুকৃবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ নাজমুল আহসান

খুলনায় স্টোরি লাইফ স্টাইল এর যাত্রা শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।