সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নিখোঁজের ১২ দিন পর ইজিবাইক চালকের গলিত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় নিখোঁজের ১২ দিন পর ইজিবাইক চালকের গলিত মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়ায় নিখোঁজের ১২ দিন পর ইজিবাইক চালক জাহিদুর রহমানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সোনাডাঙ্গা থানার ময়ূর আবাসিক এলাকার একটি ঝোপ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে।

পুলিশ জানায়, গত ১০ জুন দুপুরে খুলনার জিরো পয়েন্ট থেকে তিন যুবক যাত্রী সেজে জাহিদুর রহমানের ইজিবাইকে ওঠেন। এরপর তারা তাকে সোনাডাঙ্গার ময়ূর আবাসিক এলাকায় নিয়ে হত্যা করে ঝোপে ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন: মুক্তিপণ না দেয়ায় অপহৃত শিশুকে হত্যা, হদিস নেই আরেক কিশোরের

এরপর ১১ জুন জাহিদুরের ছেলে কিবরিয়া হাওলাদার হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ জুন রাতে একজনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে রোববার দুপুরে ময়ূর আবাসিক এলাকা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড। ইতোমধ্যে ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।