সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম | চ্যানেল খুলনা

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে দুই সহোদর ভাই জখম হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর হার্ড মেটাল গ্যালারির সামনে এ ঘটনা ঘটে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন মো. মিলন হাওলাদার (৩৮) ও তাঁর ভাই মো. ওহিদ হাওলাদার (৩৬)। তাঁরা দুজনে রূপসা উপজেলার আইচগাতী গ্রামের খান মোহাম্মদপুর এলাকার বাসিন্দা আদম আলী হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, মিলন ও ওহিদ হার্ড মেটাল গ্যালারির সামনের ফুটপাতে জুতা বিক্রি করেন। ফুটপাতে দোকান বসানো নিয়ে দুর্বৃত্তরা তাঁদের দুজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। উপস্থিত অন্য ব্যবসায়ীরা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। অহত দুজন চিকিৎসাধীন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‎৬ বছরে শেষ হয়নি পাইকগাছা পৌর ভবনের নির্মাণকাজ

খুলনায় আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেপ্তার

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।