সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ডিপো থেকে তেল উত্তোলন শুরু | চ্যানেল খুলনা

খুলনায় ডিপো থেকে তেল উত্তোলন শুরু

সরবরাহ বাড়ানোর আশ্বাসে খুলনার কেন্দ্রীয় তিনটি জ্বালানি তেল ডিপো থেকে আবারও তেল উত্তোলন শুরু করেছেন ব্যবসায়ীরা। রোববার (১৫ মার্চ) দুপুর থেকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে ট্যাংকলরিতে তেল সংগ্রহ শুরু হয়।

খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মুরাদ হোসেন বলেন, ডিপো থেকে আগের তুলনায় তেলের সরবরাহ কিছুটা বাড়ানো হয়েছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী তেল সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এসব কারণে আজ দুপুর থেকে তেল উত্তোলন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সকাল থেকে খুলনা বিভাগের ১০টি ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলায় জ্বালানি ব্যবসায়ীরা স্বেচ্ছায় ওই ডিপো থেকে তেল নেওয়া বন্ধ রাখেন। শনিবার দিনভর পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে কোনো ট্যাংকলরি প্রবেশ করতে দেননি আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সন্ধ্যা থেকে ডিপো এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।