সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জাপান টোবাকো ইন্ডাস্ট্রিজের ডিলারকে জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় জাপান টোবাকো ইন্ডাস্ট্রিজের ডিলারকে জরিমানা

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও সংশোধনী ২০১৩ বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ জুলাই মঙ্গলবার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোঃ ইয়াছির আরেফিন এর নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মীর আলিফ রেজা এর তত্ত্বাবধানে নগরীর খুলনা থানার আওতাধীন নিরালা ১৭ নং রোড সংলগ্ন জাপান টোবাকো ইন্ডাস্ট্রিজ এর ডিপোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনা’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অপ্রতিম কুমার চক্রবর্তী ও মোমতাহিনা পৃথুলা।

এসময় ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন,‌‍ ২০০৫’ ও (সংশোধনী) ২০১৩ এর ৫ এর ১ (খ,গ) ধারার বিধান লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যর ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার অপরাধে জাপান টোবাকো ইন্ডাস্ট্রিজ (জেটিআই) এর প্রতিনিধিকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং কয়েক লক্ষ টাকার সিগারেটের অবৈধ বিজ্ঞাপন জব্দ করে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ; বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার একটি চৌকস দল যার নেতৃত্ব দেন ওয়ালিফ হোসেন, স্টাফ অফিসার, খুলনাসহ হাবিলদার মোঃ সুরুজ আলীর নেতৃত্বে আনসার ও ভিডিপির একটি চৌকস দল এবং খুলনা সিটি কর্পোরশন। এসময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের গঠিত খুলনা জেলা টাস্কফোর্স কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাসুম বিল্লাহ নির্বাহী পরিচালক সিয়াম এবং কাজী মোহাম্মদ হাসিবুল হক, প্রকল্প কর্মকর্তা, এইড ফাউন্ডেশন।

২০৪০ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে, ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, বাস্তবায়নে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।