সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জাতীয় ভোটার দিবস উদযাপন | চ্যানেল খুলনা

খুলনায় জাতীয় ভোটার দিবস উদযাপন

‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’ এই পতিপাদ্যে আজ রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে খুলনার বিভাগীয় নির্বাচন কার্যালয় চত্বরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন একটি উৎসবের মত। নতুন ভোটারদের মাঝে এই খুশিটা আমরা লক্ষ্য করে থাকি। প্রধান অতিথি আরও বলেন, আমরা নতুন ভোটারদেরকে আরও উৎসাহ প্রদান করবো। যাদের বয়স আঠারো বছর তারা যেন ভোটার হতে পারে তার জন্য সহায়তা প্রদান করবো।

তিনি আরও বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। যারা দ্বায়িত্ব নিয়ে কাজ করতে চাইবে, আমরা সর্বদা তাদের কাজে সহায়তা প্রদান করবো।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব ফয়সল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুব উদ্দিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার জেলা নির্বাচন অফিসার মোঃ ফারাজী বেনজীর আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।