সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় গলায় গামছা প্যাঁচানো যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় গলায় গামছা প্যাঁচানো যুবকের মরদেহ উদ্ধার

খুলনা শহরের উপকণ্ঠে রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকায় ঝুলন্ত অবস্থায় মো. হামিদ শেখ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে আড়ংঘাটা থানার রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকার আব্দুল হান্নানের ঘেরের কাঁচা-পাকা ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল হান্নানের ঘেরের পাশে কাঁচা-পাকা ঘরে হামিদ শেখের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

প্রতিবেশী রুবেল হোসেন বলেন, হামিদ ভাই খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে আমরা ডাকাডাকি করি। সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি তিনি ঝুলছেন।

স্থানীয়রা জানান, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এসআই) বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।