সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক-১ | চ্যানেল খুলনা

খুলনায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক-১

খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৮শ গ্রাম গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টায় খুলনা জেলার রুপসার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চলাকালীন সন্দেহজনক ১ জন ব্যক্তির ব্যগ তল্লাশী করে ৮শ গ্রাম গাঁজা সহ ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে কোষ্টগার্ড।

আটক ব্যক্তি মো. মিলন (৩৫) একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে বলে জানা যায়। তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানার বাসিন্দা।

তিনি আরো জানান, জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগিয়ে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুনাম অর্জন করতে হবে: হুইপ বকুল

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আজিজা খানম এলিজা

খুলনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র বিক্ষোভ মিছিল সমাবেশ

খুমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।