সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় কেএফসি ও বাটার শোরুম ভাংচুর-লুটপাটে ঘটনায় গ্রেফতার ৩১ | চ্যানেল খুলনা

খুলনায় কেএফসি ও বাটার শোরুম ভাংচুর-লুটপাটে ঘটনায় গ্রেফতার ৩১

খুলনা নগরীতে বাটার শো রুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় কিছু লোক নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর নগরীর শিববাড়ি মোড়ে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় টাকা চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

খুলনায় ইটভাটার কার্যালয়ে যুবককে গুলি করে হত্যা, অন্যতম আসামি গ্রেপ্তার

সোনাডাঙ্গায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

কেসিসি ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টিপু ঢাকায় আটক

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।