সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় কখন কোথায় ঈদের জামাত | চ্যানেল খুলনা

খুলনায় কখন কোথায় ঈদের জামাত

বিদায় নিল পবিত্র মাহে রমজান। দেশের আকাশে উঁকি দিয়েছে শাওয়াল মাসের চাঁদ। এই চাঁদ বার্তা দিচ্ছে, শনিবার (২১ মার্চ) দেশব্যাপী উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানায় প্রশাসন। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে শনিবার।

গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদের মাঠের প্রস্তুতি পরিদর্শনে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, সার্কিট হাউস ময়দান একটি ঐতিহ্যবাহী স্থান, যেখানে প্রতিবছর হাজারো মুসলি­ ঈদের নামাজ আদায় করেন। মুসলি­দের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য মাঠ প্রস্তুতির কাজ দ্রæতগতিতে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা যায়, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। দ্বিতীয় জামাত সকাল নয়টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিক‚ল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় প্রথম জামাত, নয়টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং বয়রা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খালিশপুর ঈদগাহ ময়দান এবং বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুন ন‚র জামে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের দু’টি জামায়াত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামায়াতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইমরান উল্লাহ এবং সকাল ৯টা অনুষ্ঠিত ২য় জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন।

খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে এবার মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

নগরীর শান্তিধাম মোড়ে আল-হেরা জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনার জাতিসংঘ শিশু পার্কে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আব্দুর রাজ্জাক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ময়লাপোতা মোড়ে বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় প্রথম এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। মোল্লাপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত¡াবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। উপজেলা পর্যায়েও সংশ্লিষ্ট কমিটি নিজ নিজ সুবিধা অনুযায়ী জামাতের সময় নির্ধারণ করবে।

ঈদ উপলক্ষে নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী মহানগর ও আশপাশের গুরুত্বপ‚র্ণ এলাকায় টহল জোরদার করবে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল বসানো, উচ্চস্বরে মাইক বা ড্রাম বাজানো, রঙিন পানি ছেটানো এবং বেপরোয়া মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল আলম মনা

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।