সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ঘোষিত দাওয়াতি পক্ষের (১৫-২৯ ফেব্রুয়ারী) সদস্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান নগরীর নিউমার্কেট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ কবির হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারী মোঃ ইব্রাহীম খাঁন।

থানা সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বাবুল, মোঃ ইব্রাহিম খান, মোঃ আলাউদ্দিন সরদার, মুফতি দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা মোল্লা মেরাজুল হক, মোঃ আব্দুল মোতালেব, মোঃ আবু হানিফ, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ মোস্তফা জামান, মোঃ আরিফুল ইসলাম, যুব আন্দোলনের মোহাম্মদ ইমাম গাজী, ছাত্র আন্দোলনের মোঃ ফয়সাল ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় দাওয়াতি পক্ষের লিফলেট বিতরণ করেন এবং ইসলামী আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকজন সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দান করেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

জামায়াত-শিবির ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে: ছাত্রদল সভাপতি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।