সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ইমরান মুন্সী (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম পলাতক আসামি মো. ফরিদ শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে লবণচরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় সোমবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে তারা। অভিযানে খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত ইমরান মুন্সী হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর পলাতক আসামি মো. ফরিদ শেখকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মান্নান শেখের ছেলে এবং কাস্টমঘাট এলাকার বাসিন্দা।

এজাহার বিশ্লেষণে জানা যায়, গ্রেফতার ফরিদ শেখসহ মামলার অন্য আসামিদের সঙ্গে নিহত ইমরান মুন্সীর দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক বিরোধ চলছিল। এরই জেরে গত ৬ অক্টোবর কাস্টমঘাট এলাকায় অবস্থানকালে আসামিরা ইমরান মুন্সীকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ফুফু দিলিয়া বেগম বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা মহানগর আরও সংবাদ

নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ কেসিসির

ন্যায়বিচার নিশ্চিতে প্রয়োজন প্রভাবমুক্ত বিচার বিভাগ: আইনমন্ত্রী

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।