সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আ.লীগের ঝটিকা মিছিলকারী আরো ৫ নেতাকর্মী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় আ.লীগের ঝটিকা মিছিলকারী আরো ৫ নেতাকর্মী গ্রেপ্তার

খুলনায় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আরও পাঁচ জনকে নেতাকর্মীরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিণটানা থানা পুলিশের অভিযানে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কেএমপির পাঠানো প্রেসবিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন, রবিউল আলম রবি (৫১), মিলন রায় চৌধুরী (৫৩), বোরহান শেখ (৫২), অসিত বাগচি (৪৫) এবং বায়েজীদ শেখ (৩২)।

গ্রেপ্তারকৃত রবিউল আলম রবি ডুমুরিয়া থানার রানাই গ্রামের মৃত খোরশেদ আলম ছেলে, মিলন রায় চৌধুরী বটিয়াঘাটা থানার কচুবুনিয়া জলমা গ্রামের মৃনাল কান্তি রায় চৌধুরী ছেলে, বোরহান শেখ একই থানার খারাবাদ গ্রামের মৃত আঃ সাত্তার শেখ ছেলে, অসিত বাগচি ছয়ঘরিয়া গ্রামের নিরাঞ্জন বাগচি ছেলে এবং বায়েজীদ শেখ মজিদঘাটা গ্রামের মনিরুল শেখ ছেলে।

প্রেস বিজ্ঞপ্তির জানানো হয়, মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারী অন্যান্যদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।