সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় আ'লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান | চ্যানেল খুলনা

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

নির্বাচনের দুই দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার খুলনায়ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা টানানো হয়েছে। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (১৫ ফেব্রুয়ারি ) বিকেলে ১০ থেকে ১২ জনের একটি দল খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেন। পরে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভাপতি শেখ হাসিনার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিছু সময় অবস্থান করে তারা সেখান থেকে চলে যান।

এর আগে রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও সাত-আটজনের একটি দল জাতীয় পতাকা উত্তোলন করে এবং বঙ্গবন্ধুর প্রতি সালাম জানায়।

উল্লেখ্য, গত বছর মে মাসে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে কারণে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময় দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও কর্মসূচি পালনের চেষ্টা করতে দেখা গেছে। ২০২৪ সালের ৪ আগষ্ট খুলনার মহানগর আওয়ামী লীগ অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিলো এই অফিস।

খুলনায় সর্বশেষ এই পতাকা উত্তোলন ও মাল্যদানের ঘটনায় এলাকাজুড়ে তেমন কোনো উত্তেজনা দেখা যায়নি বলে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানিয়েছেন। তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।