সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আওয়াল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ জন। মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডাঃ খান আহমেদ ইশতিয়াক জানান, ফুলতলা উপজেলার আওয়ালী নামে এক রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ ভোর ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন। আর মারা গেছেন ৪ জন। মারা যাওয়া চারজনই খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।