সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি শিক্ষক সমিতির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবি শিক্ষক সমিতির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন জয়বাংলা ভবনের সামনের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, শরীর ভালো রাখতে হলে ক্রীড়া চর্চা প্রয়োজন। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। শিক্ষকরা খেলাধুলায় সম্পৃক্ত হলে তাদের তারুণ্য ফুটে ওঠে। তিনি এই খেলায় অংশগ্রহণকারী শিক্ষক এবং আয়োজক হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সমীর কুমার সাধু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকবাল আহম্মেদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।