সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি শিক্ষকদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ | চ্যানেল খুলনা

মিনি এসি কোস্টার কিনে দেওয়া হলো পরিবহন পুলে

খুবি শিক্ষকদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবার একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলেন। তাঁদের সম্মিলিত উদ্যোগে সংগৃহীত অর্থে কেনা হয়েছে একটি মিনি এসি কোস্টার। গাড়িটি আজ ২৫ মে (বুধবার) বিকাল ৪.১৫ মিনিটে সরবরাহকারী প্রতিষ্ঠান টয়োটা কোম্পানী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে। এর আগে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) গাড়িটি পর্যবেক্ষণ করেন এবং গাড়িতে চড়ে কিছুদূর ঘুরে আসেন।
এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, এ ধরনের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কল্যাণমূলক অনেক কিছুই অর্জন সম্ভব। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে গাড়ির সংকট রয়েছে এবং বিশেষ করে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি এখনও সংস্থান সম্ভব হয়নি। এ অবস্থায় শিক্ষকবৃন্দ এই গাড়িটি পরিবহন পুলে প্রদান করায় পরিবহনের সমস্যা অনেকটা দূর হবে।
এসময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।