সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচন বুধবার | চ্যানেল খুলনা

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচন বুধবার

খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, এবারের নির্বাচনে মোট ১৭টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপ-রেজিস্ট্রার জি এম লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার মোঃ তারিকুজ্জামান (লিপন) এবং উপ-প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ)। সহ-সভাপতির ২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম (বাবু), মোঃ আব্দুল্লাহ আল মামুন, তানভীর হোসেন বাবু, উপ-পরিচালক মোঃ জাবেদ এলাহী, সহকারী রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মোঃ মাসুদুর রহমান মিয়া, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল এবং সহকারী রেজিস্ট্রার আবদুর রহমান।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মিয়া মুহাম্মাদ সালাউদ্দিন (সুকর্ণ), সহকারী পরিচালক সুশান্ত কুমার বসু এবং সেকশন অফিসার শেখ আকতার হোসেন।
অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম (রফিক) এবং সহকারী রেজিস্ট্রার এস আতিকুর রহমান। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার মোঃ মেহেদী হাসান এবং শেখ আফসার উদ্দীন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ছুনুরাম রায় (সাগর) এবং সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান (মিথুন)।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সহকারী পরিচালক সাহারা বানু এবং সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেন।

সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেকশন অফিসার সুশান্ত অধিকারী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মহাদেব মন্ডল এবং সেকশন অফিসার সরদার ইসরাফিল হোসেন।

এছাড়া নির্বাহী সদস্যের ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহকারী রেজিস্ট্রার সাইদা আক্তার রিনি, সেকশন অফিসার খান মঞ্জুর মোমেন রানা, সেকশন অফিসার মোছাঃ তাহেরা মনোয়ার, সহকারী রেজিস্ট্রার শেখ মোঃ সোহরাব হোসেন, সেকশন অফিসার হিমাদ্রী শেখর মন্ডল, চিফ কম্পাউন্ডার গণেশ চন্দ্র পাল, সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ, সহকারী রেজিস্ট্রার লাভলী খাতুন, উপ-রেজিস্ট্রার মোহাম্মাদ গেলজার হোসেন, সহকারী রেজিস্ট্রার সৈয়দ মিজানুর রহমান, সহকারী পরিচালক এস এম আব্দুল্লাহ শাহানুর কবির (অয়ন), সহকারী রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান খান (মুকুল) এবং সেকশন অফিসার লায়লা রুমঝুম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।