সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি’র সিএসই ডিসিপ্লিনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবি’র সিএসই ডিসিপ্লিনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের আয়োজনে আজ ৩১ জুলাই (রবিবার) সকাল ১০টায় ”Research, Innovation and Entrepreneurship towards Building Sonar Bangla” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের আইকিউএসির মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত এ সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এর সিএসই বিভাগের প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও তিনি ডিজিটাল হেলথ্ বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের সময় অতিক্রম করছি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের উদ্যোক্তা হতে হবে, উদ্ভাবনা করতে হবে। আর এজন্য প্রয়োজন বেশি বেশি গবেষণা করা। গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফল মানুষের কাজে লাগাতে হবে। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর এই বিশ্বে আমাদের এখন অর্থনৈতিক মুক্তি প্রয়োজন। এজন্য প্রযুক্তিকে কাজে লাগাতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ সরকারও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গুরুত্ব দিয়েছে।
সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন একই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ড. মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে সিএসই ও ইসিই ডিসিপ্লিনের শিক্ষক এবং সিএসই ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।