সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির সহকারী গ্রন্থাগারিক আনোয়ার হোসেনের স্ত্রীর ইন্তেকালে উপাচার্যের গভীর শোক | চ্যানেল খুলনা

খুবির সহকারী গ্রন্থাগারিক আনোয়ার হোসেনের স্ত্রীর ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেন এর স্ত্রী সাফিনা খানম সাওতা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিবার (৩ নভেম্বর) সকাল ৭টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর পোর্ট কলোনী জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শোক আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।