সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির মেডিকেল সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুবির মেডিকেল সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা বিশ্ববিদ্যালয় শহিদ ডাঃ আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র আধুনিক
সুযোগ-সুবিধা সম্বলিত করে নির্মাণের কাজ শুরু হয়েছে। আজ ২৯ জানুয়ারি
২০২০ খ্রি. তারিখ সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ
ফায়েক উজ্জামান এই চিকিৎসা কেন্দ্রের নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে
উদ্বোধন করেন। পরে সেখানে মহান আল্লাহ পাকের রহমত কামনা করে দোয়া করা হয়। এ
সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, স্থাপত্য ডিসিপ্লিন
প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন, প্রধান প্রকৌশলী সেরাজুম
মুনীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন
বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। এক
হাজার বর্গমিটার আয়তনের চারতলা বিশিষ্ট এই মেডিকেল সেন্টারটি প্রথম
পর্যায়ে চারতলা ভিত্তির ওপর দ্বিতল ভবন নির্মাণ করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে
সোয়া ৬ কোটি টাকা।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।