সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির বিজিই ডিসিপ্লিনে সায়েন্টিফিক এন্ড মোটিভেশনাল টক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির বিজিই ডিসিপ্লিনে সায়েন্টিফিক এন্ড মোটিভেশনাল টক অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের আয়োজনে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২.৩০ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে “সায়েন্টিফিক এন্ড মোটিভেশনাল টক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, একুশ শতকে চতুর্থ শিল্প বিপ্লবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অনেক ক্ষেত্রেই মানুষের কর্মস্থল বা কাজের জায়গা দখল করে নিলেও তা তো মানুষই সৃষ্টি করেছে। কিন্তু এ প্রযুক্তি যদি মানবিক মূল্যবোধকে এড়িয়ে যেতে চায় তা হবে মানব সমাজের জন্য বিপর্যয়কর। তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষে আমাদের সামনে চ্যালেঞ্জ উপস্থিত। তবে তা মোকাবেলা করতে হবে, জীবনের সাথে খাপখাইয়ে নিতে হবে। মনে রাখতে হবে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে মানসিক প্রশান্তি হচ্ছে শেষ কথা। এই মানসিক প্রশান্তি থাকলে সৃজনশীলতা থাকবে। তিনি আরও বলেন, এই সেমিনার থেকে শিক্ষকবৃন্দ এবং পোস্ট গ্রাজুয়েটের শিক্ষার্থীরা গবেষণার বিষয়বস্তু সম্পর্কে দিকনির্দেশনা পাবেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মাহবুব-ই-সোবহানি। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। তিনি জানান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনে প্রতিমাসে ধারাবাহিকভাবে এ ধরনের সেমিনার আয়োজন করা হয়। এর উদ্দেশ্য শিক্ষার্থীদের বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে যুগোপযোগী ধারণা প্রদান করা। তারই অংশ হিসেবে আজকের এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিন প্রধান, শিক্ষকবৃন্দ ও বিজিই ডিসিপ্লিনের শিক্ষার্থীসহ অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।