সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক | চ্যানেল খুলনা

খুবির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানের পিতা আলহাজ্ব এ কে এম শাহজাহান মিঞা বার্ধক্যজনিত কারণে শনিবার (১৫ জুন) দুপুর ২.১৫ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা বানরগাতি ইসলাম কমিশনারের মোড়স্থ বায়তুল মেরাজ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামানের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদারসহ পরিষদের সদস্যবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জনগণের বিপদে ঘরে বসে এসির বাতাস খাওয়ার দল বিএনপি নয়: শফিকুল আলম তুহিন

বিএল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজি: কার্যক্রম উদ্বোধন

খুলনা জেলা জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির দায়িত্ব নবায়ন, শপথ অনুষ্ঠিত

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

কুয়েটে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।