সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির দুই কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার সম্মাননা প্রদান | চ্যানেল খুলনা

খুবির দুই কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার সম্মাননা প্রদান

শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে শুদ্ধাচার সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক কর্মকর্তার মধ্যে অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান ও পাঁচ শতাধিক কর্মচারীর মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-১ শাখার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মো. কায়েম হোসেন শেখ এই সম্মাননা পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এই উন্নয়ন বা অর্জন একক কোনো বিষয় নয়, এটি সামগ্রিক বিষয়। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মধ্যে কাজ করার যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শুদ্ধাচারের সুফল খুলনা বিশ্ববিদ্যালয় পেতে শুরু করেছে। কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো অফিস করছেন, যথাসময়ে কাজ সম্পাদিত করছেন। এটি একটি প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অন্যতম সূচক।

উপাচার্য বলেন, যে কর্মকর্তা ও কর্মচারী শুদ্ধাচার সম্মাননা পেয়েছেন তাঁরা যেমনি গর্বিত, তেমনি এই সম্মাননা দিতে পেরে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও উন্নয়নের কাজের ক্ষেত্রে এই সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি সকলের ওপর অর্পিত দায়িত্ব স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এপিএর সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান ও সম্মাননাপ্রাপ্ত কর্মচারী মো. কায়েম হোসেন শেখ অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। তাঁরা সর্বসম্মতভাবে তাদেরকে শুদ্ধাচার সম্মাননার জন্য মনোনীত করায় উপাচার্যসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ১৫ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে খুলনায় প্রেস ব্রিফিং

ইমরান হোসেন পান্নুর ১ম মৃত্যুবার্ষিকীতে মাগফিরাত কামনায় দোয়া

খুলনা জেলা জামায়াতের উপজেলা মজলিসে শূরা ও ইউনিয়ন আমীর-সেক্রেটারি শিক্ষাশিবির

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।