সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে ২৪ কোটি টাকা ব্যয়ে সুলতানা কামাল জিমনেশিয়াম | চ্যানেল খুলনা

খুবিতে ২৪ কোটি টাকা ব্যয়ে সুলতানা কামাল জিমনেশিয়াম

খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত সুলতানা কামাল জিমনেশিয়াম। এ বিষয়ে রবিবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় নির্মাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জিমনেশিয়াম নির্মাণের চুক্তিমূল্য ২৩ কোটি ৯০ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান মোস্তাফিজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী- ৩ হাজার ১০০ বর্গমিটারের এই জিমনেশিয়ামে থাকবে হ্যান্ডবল কোর্ট, ৫০৮ জনের বসার গ্যালারি, ফিটনেস সেন্টার, ইনডোর গেমস্ কাম স্টুডেন্ট ক্যাম্পিং, ডাইনিং ও ম্যাচ অফিসিয়ালদের রুমসহ অন্যান্য আধুনিক সুবিধা। জিমনেশিয়াম ভবনের উপরে থাকবে ৮ হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংক। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য ৫০০ কে.ভি.এ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি থাকবে ১০০ কে.ভি.এর জেনারেটর সুবিধা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এবং নির্মাতা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ এইচ এম ফাহিম খান উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।