সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে ডিজিটাল এন্ড কম্পিউটেশনাল এগ্রিকালচার এন্ড ডাটা ম্যনেজমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে ডিজিটাল এন্ড কম্পিউটেশনাল এগ্রিকালচার এন্ড ডাটা ম্যনেজমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি: রবিবার সকাল সাড়ে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এগ্রোটেকনোলজি ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সমন্বয়ে ডিজিটাল এন্ড কম্পিউটেশনাল এগ্রিকালচার এন্ড ডাটা ম্যনেজমেন্ট শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। কর্মাশালায় আরও বক্তব্য রাখেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (জিআইএফএস) গবেষক প্রফেসর ড. ডেভিড স্নেইডার, একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর ড. চঞ্চল রায় এবং সহযোগী অধ্যাপক ড. বনানী রায়। স্বাগত বক্তব্য রাখেন সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। সঞ্চালনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের মোঃ নাইম হক ও মার্গারেট মল্লিক। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড.মোঃ সারওয়ার জাহান ও সদস্য প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম এবং সদস্য-সচিব প্রফেসর মোঃ ইয়ামিন কবীর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।