সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা | চ্যানেল খুলনা

খুবিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব রঙিন আকাশে উৎসবমুখর শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণিল ঘুড়ি উৎসব। রবিবার ৩০ চৈত্র (১৩ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ঘুড়ি উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল- ঐতিহ্যবাহী বাঙালি খেলা, ঘুড়ি উৎসব, আল্পনা উৎসব, পুতুল নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, চৈত্র সংক্রান্তি বাঙালির একটি চিরায়ত উৎসব, যা প্রজন্ম থেকে প্রজন্মে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে প্রবাহিত হয়ে আসছে। ঘুড়ি উৎসব সেই ঐতিহ্যেরই রঙিন প্রতিফলন। এ ধরনের আয়োজন শুধু বিনোদনের নয়, আমাদের ইতিহাস-ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে যুক্ত থাকার একটি গুরুত্বপূর্ণ উপায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার ক্ষেত্র হিসেবেও এমন আয়োজনগুলো কার্যকর ভূমিকা রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক ড. তারেক বিন সালাম, নীপা অধিকারীসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

ঘুড়ি উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আকাশজুড়ে উড়তে দেখা যায় নানা রঙ ও আকৃতির ঘুড়ি- প্রজাপতি, সাপ, চিল, ঈগল ও মাছ আকৃতির ঘুড়িগুলো ছিল বিশেষ আকর্ষণ। উৎসবমুখর পরিবেশে ঘুড়ির সঙ্গে তাল মিলিয়ে বাজানো হয় ঢাক-ঢোল ও লোকজ সংগীত, যা শিক্ষার্থীদের আনন্দে ভরিয়ে তোলে।

এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একদিকে যেমন চৈত্র সংক্রান্তির ঐতিহ্যকে রঙে-রূপে ধারণ করে, অন্যদিকে নতুন বাংলা বছরকে স্বাগত জানায় প্রাণখোলা আনন্দে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।