সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে ই-নথি প্রচলনে শীঘ্রই পাইলটিং শুরু হবে : উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে ই-নথি প্রচলনে শীঘ্রই পাইলটিং শুরু হবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ল্যাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও কর্মকর্তাদের ই-নথি শীর্ষক প্রশিক্ষণ (প্রথম ধাপ) শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, ই-নথি চালু হলে সময় বাঁচবে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দ্রুততার সাথে নির্ভুলভাবে কাজ করা যাবে। উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই ই-নথি প্রচলনে দু’একমাসের মধে পাইলটিং শুরু করা হবে।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ই-নথি বিষয়ে ব্রিফ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটির উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও স্থাপত্য ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসান। প্রথম ধাপের প্রশিক্ষণে ২০ জন শিক্ষক/কর্মকর্তা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।