সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত | চ্যানেল খুলনা

খুবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত

সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের উদ্যোগে “Mathematics Unites” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরার নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১০.১৫ মিনিটে স্টুডেন্টদেরকে গণিতে আগ্রহী করে তোলার জন্য গণিত ডিসিপ্লিনে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন গণিত ডিসিপ্লিনের নাহিদ আনাম, রনি মিত্র ও সৈয়দ শাহাজালাল, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ইশরার মাহমুদ জিদান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তারিক আবিদ। প্রতিযোগিতায় মোট ৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে দিবসটি উপলক্ষ্যে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।