সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর আন্তর্জাতিক সংগঠনের উদ্যোগে ট্রান্স ডিসিপ্লিনারি কনফারেন্স | চ্যানেল খুলনা

খুবিতে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর আন্তর্জাতিক সংগঠনের উদ্যোগে ট্রান্স ডিসিপ্লিনারি কনফারেন্স

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংগঠন N-AERUS এর ২১তম কনফারেন্স আয়োজন করা হয়েছে। কনফারেন্সের প্রতিপাদ্য হচ্ছে ‘অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা’। জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল সিটিস এন্ড কমিউনিটিস বিভাগের সাথে যৌথভাবে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই কনফারেন্স সশরীরে এবং ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
N-AERUS নেটওয়ার্কের উদ্দেশ্য হল ইউরোপভিত্তিক গবেষক এবং তাদের প্রতিষ্ঠানের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রের নগরায়ন এবং নগর পরিকল্পনা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ সহযোগিতা জোরদার করা। ১৯৯৬ সালে N-AERUS এর প্রতিষ্ঠার পর থেকে এই নেটওয়ার্ক গত ২৫ বছরে ২০টি সম্মেলনের আয়োজন করেছে। প্রথমবারের মতো উন্নয়নশীল দেশসমূহে অবস্থিত একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন এই সম্মেলনের আয়োজক। এই কনফারেন্সে ২২টি দেশের কেসস্টাডি ১৮টি দেশের গবেষকগণ ৩০টি গবেষণাপত্রের মাধ্যমে উপস্থাপন করবেন। এছাড়া আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ৪ জন গবেষক ৪টি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।