সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
‘খালেদা জিয়ার সাজা স্থগিত করা প্রধানমন্ত্রীর অনন্য উদারতা’ | চ্যানেল খুলনা

‘খালেদা জিয়ার সাজা স্থগিত করা প্রধানমন্ত্রীর অনন্য উদারতা’

চ্যানেল খুলনা ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য উদারতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৫মে মার্চ) দুপুরে, সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এখন থেকে ১০-১১ দিন আগে আবেদনটি করা হয়েছিলো। এখানে যে ফৌজদারি কার্যবিধির কথা বলা হয়েছে, এটা নিশ্চই তারাও জানে। তারা পরিবার থেকে আবেদন ইচ্ছা করলেই করতে পারতেন, আগেও করতে পারতেন। তারা তো আবেদন করেছে কয়েকদিন আগে।

তিনি বলেন, এখন শুধু আনুষ্ঠানিকতার কিছু বিষয় বাকি আছে। ফরমালিটিজ কমপ্লিট হলে খালেদা জিয়া মুক্তি পাবেন। বিএনপির উচিত বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়ে করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করা।’

আইনি প্রক্রিয়া শেষ হলে আজ বুধবারই মুক্তি পেতে পারেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আইন মন্ত্রণালয় থেকে মুক্তি সংক্রান্ত সুপারিশের নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। সরকার প্রধানের অনুমোদন মিললে, খালেদা জিয়াকে মুক্তির নির্দেশনার কাগজপত্র কারাগারে পাঠানো হবে।

এর আগে, মঙ্গলবার (২৪শে মার্চ) বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুটি শর্তে খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাকে মুক্তির সিদ্ধান্ত নেয় সরকার। আইনমন্ত্রী আনিসুল হক জানান, খালেদা জিয়ার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং আইনমন্ত্রীর কাছে উন্নত চিকিৎসার জন্য নির্বাহী আদেশে তার মুক্তি চেয়ে আবেদন করেছিলেন। তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মানবিক দিক বিবেচনা করে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধরায় বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নেয়ার শর্তে এবং এই সময়ে বিদেশে না যাওয়ার শর্তে তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হলেন রেজাউল করিম বাদশা

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।