সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদা কাতরালেও ডাক্তার আসেন না : রিজভী | চ্যানেল খুলনা

খালেদা কাতরালেও ডাক্তার আসেন না : রিজভী

চ্যানেল খুলনা ডেস্কঃবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতায় হাসপাতালের বেডে শুয়ে কাতরালেও সেখানে চিকিৎসক যান না বলে অভিযোগ করেছেন দলটি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঠিক মতো তাকে ওষুধও দেওয়া হচ্ছে না। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার। তিনি বলেন, দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর ১৬ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের দেখা করতে দেওয়া হয়েছিল। আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল পাননি তার বোনসহ পরিবারের সদস্যরা।

বিএনপির এই নেতা বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি খালেদা জিয়াকে কারাগারে রেখে বিনা চিকিৎসায় তিলে তিলে শেষ করে দেওয়াই এই সরকারের অভিপ্রায়। এখন বাস্তবে সেটা হতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশনেত্রী বর্তমানে জীবন মৃত্যুর সংকটের মধ্যে রয়েছেন। তিনি খেতে পারছেন না, হাঁটা-চলা করতে পারেন না। তার হাত-পায়ের জয়েন্টগুলোসহ শরীর ফুলে গেছে, এতে করে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। সঠিক চিকিৎসার অভাবে ডায়াবেটিস, হাইলি অ্যাক্টিভ ডিফরমিং, রেমাটয়েড আর্থ্রাইটিস, হাইপারটেনশনসহ বেশ কয়েকটি রোগ চরম আকারে পৌঁছেছে। তিনি তীব্র অসুস্থতায় কাতরালেও চিকিৎসক আসেন না। চিকিৎসকরা তাকে ঠিক মতো ওষুধ দিচ্ছেন না। বাস্তবে দেশনেত্রীর কোনো চিকিৎসা-ই হচ্ছে না।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।