সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদার মুক্তির দাবিতে কাকরাইলে বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

খালেদার মুক্তির দাবিতে কাকরাইলে বিক্ষোভ মিছিল

চ্যানেল খুলনা ডেস্কঃবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করে তারা।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। কাকরাইল থেকে শুরু হয়ে মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে মিছিলে অংশগ্রহণ করা স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু জানান, বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের উপস্থিতি বেশি হওয়ায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়নি। এমনকি ওই এলাকায় পুলিশের উপস্থিতিও কম দেখা গেছে।

বিক্ষোভে অন্যান্যের মধ্যে আরও অংশ নেন- স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী, সাবেক যুগ্ম সম্পাদক আনু মো. শামীম, সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, দক্ষিণের সিনিয়র সহসভাপতি রফিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদারসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।