সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদার জামিনের বিষয়ে ব্যবস্থা নিতে সংসদে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ | চ্যানেল খুলনা

খালেদার জামিনের বিষয়ে ব্যবস্থা নিতে সংসদে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার কাছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য জামিনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশগ্রহণ করে তিনি এ অনুরোধ জানান।হারুন অর রশীদ বলেন, এখানে (সংসদে) উপস্থিত রয়েছেন সংসদ নেতা (শেখ হাসিনা)। আমি যে বিষয়টি না বললে আজকে হালকা হবো না তা হলো- গত সংসদ অধিবেশনের পর সরকারের অনুমতি নিয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে পিজি (বর্তমানে বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছিলাম। সত্যিকার অর্থে ওনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অত্যান্ত খারাপ।

খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, মাননীয় স্পিকার আপনাকে এ বিষয়টি অবহিত করতে চাই। তিনি (খালেদা জিয়া) বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। উনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। দেশে আন্দোলন সংগ্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি সংসদ নেতাকে বিনীতভাবে অনুরোধ করব- অন্ততপক্ষে ওনার চিকিৎসার জন্য জামিনে মুক্তি দিন। ওনার সুচিকিৎসার ব্যবস্থাটা আপনি গ্রহণ করুন। ওনার যে বয়স, ওনি চলাফেরা করতে পারেন না।

সংসদে বিএনপির যুগ্ম মহাসচিব অনুরোধ করে আরও বলেন, আমরা বিরোধীদলের সংসদ সদস্যরা যোগদান করেছি। এ সংসদে অন্ততপক্ষে বাস্তব বিষয়গুলো তুলে ধরার জন্য। আমি মাননীয় সংসদ নেতার কাছে বিষয়টি দৃষ্টিতে নিয়ে এসেছি, আমি অনুরোধ করব বিষয়টি বিবেচনার জন্য।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।