সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুর প্লাটিনাম জুট মিলের ২নং গেট এলাকায় বৃদ্ধা কর্তৃক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ | চ্যানেল খুলনা

খালিশপুর প্লাটিনাম জুট মিলের ২নং গেট এলাকায় বৃদ্ধা কর্তৃক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃখালিশপুর প্লাটিনাম জুবলী জুট মিলের ২নং গেট এলাকায় এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত প্লাটিনাম জুট মিলের শ্রমিক কবির হোসেন (৫৫) পলাতক রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চার বছর বয়সের ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। শিশু ধর্ষণ  চেষ্টার ঘটনাটি ধামাচাপা দিতে প্লাটিনাম জুট মিলের সিবিএর সভাপতি শাহানা শারমিন চেষ্টা করছেন। অভিযুক্ত কবির হোসেন তার আপন চাচাতো ভাই বলেও স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খালিশপুর প্লাটিনাম জুবলী জুট মিলের ২নং গেট ভরাট পুকুর এলাকায় ওলিয়ারের ভাড়াটিয়া  রিকশা চালক  জসিম উদ্দিনের ৪ বছর বয়সের শিশুকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে কবির হোসেন। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত কবির হোসেন আত্মগোপন করেন। ঘটনার পর থেকেই ঘটনাটি ধামাচাপা দিতে  মিলের সিবিএর সভাপতি সভাপতি শাহানা শারমিন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যাক্তিরা নানাভাবে চেষ্টা চালিয়েছেন বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে। কবির হোসেন প্লাটিনাম জুট মিলের ১নং ইউনিটের স্পিনিং বিভাগের শ্রমিক বলে জানাগেছে ।
এ বিষয়ে শাহানা শারমিন বলেন, অভিযুক্ত ব্যক্তি আমার মিলের একজন শ্রমিক সে কারনে আমি বিষয়টি জানতে এসেছি। কেসিসি’র ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ বলেন, ঘটনার কথা শুনেছি। তবে এ বিষয়টি কোন সমাধান যোগ্যনয় । আইনগত ব্যাবস্থা নেয়ার কথা বলা হয়েছে ।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিতভাবে অভিযোগ করেননি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।