সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুর জুট মিলের উৎপাদন কর্মকর্তাকে লাঞ্ছিত, আটক-৩ | চ্যানেল খুলনা

খালিশপুর জুট মিলের উৎপাদন কর্মকর্তাকে লাঞ্ছিত, আটক-৩

নগরীর খালিশপুরস্থ খালিশপুর জুট মিলের(সাবেক পিপলস) এক শ্রমিকের হাজিরা কাটার ঘটনায় মিলের উৎপাদন কর্মকর্তা মোঃ আইনাল হককে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ জাহিদ মোল্যা, রাসেল মোল্যা ও কাদের মোল্যা নামে তিন শ্রমিককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬ টায় মিলের ১ নং ইউনিটে এ ঘটনা ঘটে। আহত উৎপাদন কর্মকর্তাকে মিলের অন্যান্য কর্মকর্তারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মিলের প্রকল্প প্রধান মোঃ শফিকুল ইসলাম জানান, মোঃ আইনাল হক ১ নং ইউনিটের উৎপাদন বিভাগের প্রধান ও উপ-সহকারী ব্যবস্থাপক। বিকেল সাড়ে ৫ টায় তিনি ১ নং ইউনিটের সকল বিভাগে শ্রমিকরা কাজ করছে কিনা দেখতে যান। এ সময় ড্রইং বিভাগের রাসেল মোল্যা নামে ওই শ্রমিক কর্মস্থালে ছিলেন না। এতে আইনাল হক রাসেলের হাজিরা কেটে দেয়ার নির্দেশ দেন। এ সংবাদ পেয়ে ১ নং ইউনিটের ব্যাচিং বিভাগের সরদার জাহিদ মোল্যা, আর এক শ্রমিক কাদের মোল্যা একত্রিত হয়ে আইনাল হকের উপর হামলা করেন। হামলায় তার জামা ছিড়ে ফেলে বুকে ও মাথায় ও পিঠে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন।
এদিকে সংবাদ পেয়ে খালিশপুর থানার উপ-পরিদর্শক মোঃ শাহ আলম, জাহিদ মোল্যা, রাসেল মোল্যা ও কাদের মোল্যাকে মিলের ভিতর থেকে আটক করে।
এ বিষয়ে খালিশপুর জুট মিলের ব্যবস্থাপক (প্রশাশন) মোস্তফা কামাল বাদী হয়ে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতদের পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে প্রকল্প প্রধান জানান।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় এজাজুল গ্রেফতার

কেএমপির নতুন কমিশনার জাহিদুল হাসান

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।