সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে ৫ কেজি গাজা সহ আটক দুই মাদক ব্যাবসায়ী | চ্যানেল খুলনা

খালিশপুরে ৫ কেজি গাজা সহ আটক দুই মাদক ব্যাবসায়ী

খুলনা মহানগরীর খালিশপুরে ৫ কেজি গাঁজাসহ মোঃ আলমগীর হোসেন (৩৯) ও মোঃ তাহাজ্জত আলী(৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিক্তিতে চালানো এক অভিযানে খালিশপুর গোয়ালখালি মোড়ে আব্দুল্লাহ মটরস এর সামনে খুলনা যশোর মহাসড়কের উপর থেকে খালিশপুর থানার এস আই মো: রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট এলাকার গয়ড়া ৬নং ওয়ার্ডের মৃত আজগর আলীর ছেলে ও মোঃ তাহাজ্জত আলী যশোর জেলার বেনাপোল পোর্ট এলাকার গয়ড়া ৫নং ওয়ার্ডের মোঃ কোরবান আলীর ছেলে।
শুক্রবার খালিশপুর থানার এস আই মো: রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ আলমগীর হোসেন ও মোঃ তাহাজ্জত আলীকে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করি। যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা। এরা মূলত পেশাদার মাদক ব্যাবসায়ী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এদের সাথে সংশ্লিষ্ট স্থানীয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

ঢাকা আন্তঃজেলা চোর সর্দার মিঠু গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।