সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে হাসিব হত্যা মামলায় দুই আসামীর স্বীকারোক্তি, আরও দু’জন রিমান্ডে | চ্যানেল খুলনা

খালিশপুরে হাসিব হত্যা মামলায় দুই আসামীর স্বীকারোক্তি, আরও দু’জন রিমান্ডে

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন লাল হাসপাতাল পার্শ্বে আলোচিত হাসিবুর রহমান (২৫) হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী মোঃ সাকিব শেখ (২২) ও সন্দিগ্ধ আসামী নাইমুর রহমান ফাহিম (২০) দ্বয়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এছাড়াও এজাহারনামীয় আসামী মোঃ তুষার (২৬) ও মোঃ মুহিত মোস্তাসির ইথুন (১৮) কে ৭ দিনের পুলিশী রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাত সাড়ে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, আসামী মোঃ সাকিব শেখ ও নাইমুর রহমান ফাহিমকে আদালতে হাজির করলে মহানগর ম্যাজিট্রেট তরিকুল ইসলামের নিকট ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং অপর এজাহারনামীয় আসামী মোঃ তুষার ও মোঃ মুহিত মোস্তাসির ইথুনকে আদালত ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এস আর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনের ওয়েটিং রুমে ঢুকে ১০/১৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাসিবুর, জুবায়ের এবং রানাকে গুরুতর জখম করে। এসময় ঘটনাস্থলেই স্থানীয় তৈয়বা কলোনীর বাসিন্দা মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ হাসিবুর রহমান নিহত হন। এ ঘটনায় জখম খালিশপুর মানষী বিল্ডিং মোড়ের বাসিন্দা আলতাফের ছেলে জোবায়ের (২৫) ও ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্কের মোড় এলাকার বাসিন্দা মোঃ সানোয়ারের ছেলে মোঃ রানা (২৫) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের পিতা হাবিবুর রহমান বাদী হয়ে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। যার নং-১৭, তাং-২০/০৮/২০২০ খ্রিঃ। পরে খালিশপুর হাউজিং এলাকা থেকে ওই চার আসামী গ্রেফতার করে পুলিশ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।