সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালাতে গিয়ে গণপিটুনীতে যুবক আহত | চ্যানেল খুলনা

খালিশপুরে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালাতে গিয়ে গণপিটুনীতে যুবক আহত

নগরীর খালিশপুরে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালাতে দিয়ে গণপিটুনিতে বাপ্পি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।

খোজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে ১নং বিহারী কলোনী এলাকায় বাপ্পি নামে এক যুবক দেশিয় অস্ত্র চাপাতি নিয়ে স্থানীয় একজনকে হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তার হাতের চাপাতি কেড়ে নিয়ে তাকে গণ ধোলাই দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ওই যুবকের (বাপ্পি) নামে থানায় প্রায় ১০টি মামলা রয়েছে। সে তিন দিন আগে ৭নং বিহারী কলোনীতে একজনকে হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়। পরে আবারও ১নং কলোনীতে আরেক জনের ওপর হামলা চালাতে গেলে স্থানীয়রা তাকে ধর গণপিটুনী দিয়েছে। বাপ্পি মাদক, সন্ত্রাসী কর্মকান্ড ছাড়াও নানা অপকর্মে জড়িত বলে তিনি জানান।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।