
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, খালিশপুর ১০ নং ওয়ার্ডের সভাপতি এবং খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওঃ মশিউর রহমান খুলনাভী-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডের বঙ্গবাসী মোড় ও নয়াবাটি মোড়ে ৭৫ জন ছিন্নমূল ও পথচারীর মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও পথচারী মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ উপহার বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, খালিশপুর ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহা. রাজিবুল ইসলাম সাজু, সদস্য হাফেজ মাওঃ রবিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন ১০ নং ওয়ার্ডের সভাপতি মোহা. ওবায়দুল্লাহ, মোহা. রমজান আলী, হাফেজ আব্দুল্লাহ
এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায়, ছিন্নমূল ও পথচারী মানুষের পাশে দাঁড়ানোই ইসলামী আন্দোলনের মানবিক চেতনার অংশ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


