সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরের যুবলীগ নেতা হোয়াইট গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খালিশপুরের যুবলীগ নেতা হোয়াইট গ্রেপ্তার

৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন খুলনা মহানগরের খালিশপুরের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও ৮ মামলার আসামি কাজী ইয়াসির আরাফাত হোয়াইট। গোয়েন্দা পুলিশের অভিযানে ফরিদপুর থেকে ধরা পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর সদরের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াসির আরাফাত খুলনা নগরের খালিশপুর হাউজিং এস্টেট এলাকার কাজী খেলাফত হোসেনের ছেলে ও নগরের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।

ওসি তৈমুর ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইট খালিশপুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সবশেষ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ইয়াসির আরাফাত হোয়াইটের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুরসহ ৮টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় রাজনৈতিক নেতা, সাংবাদিক, মাদক বিক্রেতাসহ ৪৭৫ জনের তালিকা, ঈদের পর যৌথ অভিযান

খালিশপুরে প্রাথমিক বিদ্যালয়ের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি

খালিশপুর ১০ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ১৫৮ জনে নারী পেল ফ্যামিলি কার্ড

ওজোপাডিকোর বোর্ড মেম্বার থেকে সাংবাদিক টুটুলকে অব্যাহতির নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।