সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ড কৃষকলীগ কমিটি গঠন | চ্যানেল খুলনা

কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ড কৃষকলীগ কমিটি গঠন

কয়রা প্রতিনিধি:: “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০ টায় ইউনিয়নের ভাগবা কাঠালতলা বাজারে কৃষকলীগের আয়োজনে আলোচনা সভার মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ শিকারী, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীনসহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সভায় প্রধান অতিথি বক্তব্যে বঙ্গবন্ধুর হাতে গড়া কৃষকলীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ উল্লেখ করে আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে শেখ হাসিনার হাতকে শক্তিশারী করার লক্ষে কাজ করার আহবান জানান। এবং কৃষকের পাশে থাকার জন্য নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের উদ্যেশ্যে দিকনির্দেশণা মূলক বক্তব্য প্রদান করে উপস্থিত নেতাকর্মীদের কে যেকোন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর সাথে থাকার অনুরোধ জানান। আলোচনা সভা শেষে ৭ নং ওয়ার্ডে আঃ হালিম সরদার কে সভাপতি ও অমল সরদারকে সাধারণ সম্পাদক, জামশেদ কে সাংগঠনিক সম্পাদ ও শ্যামল মন্ডলকে দপ্তর সম্পাদক করে উপজেলা কৃষকলীগ আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী ও সদস্য সচিব শাহিনুর রহামান স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ঠ একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খুলনায় আসছেন ৮ মে

খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।