সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় বাস চাপায় স্কুল ছাত্র রমজান নিহত | চ্যানেল খুলনা

কয়রায় বাস চাপায় স্কুল ছাত্র রমজান নিহত

কয়রায় বাস চাপায় রমজান আলী (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার বিকাল অনুঃ ৩ টায় উপজেলার বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী বামিয়া গ্রামের কিনু সরদারের পুত্র। ঘটনার পর বাসের ড্রাইভার সহ অন্যরা পালিয়ে যায়। এ মহুর্তে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। বাসটি কয়রা থেকে পাইকগাছা যাওয়ার পথে এ ঘটনা ঘটে, বাসটির নাম্বার টাঙ্গাইল-জ, ০৪-০০৩৪। এদিকে খবর পেয়ে কয়রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতার হাতে ক্ষতিগ্রস্থ বাসটিকে নিয়ন্ত্রণে আনে। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) নিজেই উপস্থিত হয়ে পানি দিয়ে বাসে আগুন নিভানোর কাজ শুরু করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী সাইকেলে করে আত্মীয়ের বাড়ী থেকে নিজ বাড়ী যাওয়ার পথে স্কুলের সামনে বাস চাপায় ঘটনাস্থলে মারা যায় এবং সাইকেলটি সড়ক থেকে ছিটকে পড়ে। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বলেন, দূর্ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয় বামিয়া স্কুলের সভাপতি এইচ এম নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, মঙ্গলবার নিহত রমজানের পরিক্ষা না থাকায় সে বাড়ীতে ছিল। তবে শিশু ছাত্র রমজানের মৃত্যুতে স্কুল কমিটি, শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করে বাস চালকের আটক করে শাস্তির দাবী জানিয়েছেন। এছাড়া খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস ঘটনাস্থলে পৌছে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন। এদিকে শিশু রমজানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি

খালিশপুর ১০ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ১৫৮ জনে নারী পেল ফ্যামিলি কার্ড

ওজোপাডিকোর বোর্ড মেম্বার থেকে সাংবাদিক টুটুলকে অব্যাহতির নির্দেশ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

খুলনায় ৫ পিস্তল ও ৯৬ রাউন্ড গু‌লিসহ নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।