সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ক্ষমা করো | চ্যানেল খুলনা

আমি এক অবুঝ প্রাণ-অধীকারি অবুঝ হৃদয়,
শখ আছিলো গড়িবো জীবন-নতুন সূর্য উদয়!

চারিধারে আঁখি বুলায়ে দেখি কতো রঙিন স্বপন,
স্বপনেরা দূর্লভ বস্তু সমান-বুকে গহীন দহন!

স্রষ্টা সৃষ্টি করিয়া ছুড়িয়া দিলো-পাপ পূন্যের মাঝে,
পেটের চিন্তায় পাপ কূড়াই-সকাল দুপুর সাঁঝে!

আমি মানব রূপী সৃষ্টি শ্রেষ্ঠ তবু-সমতুল্য তুচ্ছ্য,
পাওয়ার চাইতে হারাই বেশি-খুঁজিয়া জীবন স্বচ্ছ্য!

আমার দিন ফুরিতেই চিন্তা মাথায়-দুঃখ শতো শতো,
চক্ষুজোড়া ভরিয়া উঠে- বহে কপোতাক্ষের মতো!

আমার আনন্দরা আকাশ ছোঁয়া-নক্ষত্রের মতো,
হিসেব ততোই করেছিলাম-চেষ্টা ছিলো যতো!

ধরিলাম ধৈর্য রহিলাম বহুকাল শেষে-আমলনামা ভারী,
আজই মন চাইছে দুঃখী আপ্রাণ-মাঁটির শরির ছাড়ি!

কতো আশা বুকে বাঁধিয়া রহিলাম চিরকাল,
হঠাৎ একদিন সময় করিয়া ফুরিবে আয়ুষ্কাল!

রইবোনা এ ধরনীতে চিরকাল-জীবনের তরে,
ক্ষমা করো-ক্ষমা করো হে প্রভু,সকলেই মোরে!

…………………….

লেখক: মহরম হাসান মাহিম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাহিত্য ও সাংস্কৃতি আরও সংবাদ

আমি হব

ক্ষমা করো

দুই যুগ পূর্তিতে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব’

খুলনায় ‘তবুও ফু‌টে‌ছে অঞ্জন’ গ্রন্থের প্রকাশনা

চিতলমারীতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের পূর্ণাঙ্গ কমিটি

চিতলমারীতে সাহিত্য আড্ডায় বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।