সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ক্রীড়াঙ্গনেও পুরস্কৃত হবেন ডিসিরা | চ্যানেল খুলনা

ক্রীড়াঙ্গনেও পুরস্কৃত হবেন ডিসিরা

দেশের ক্রীড়াঙ্গনের ভিত হচ্ছে জেলা। জেলাগুলো থেকেই ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় ক্রীড়াবিদ উঠে আসে। জেলা পর্যায়ে খেলাধুলার আয়োজনের দায়িত্ব জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ)। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও সভাপতি পদটি মনোনীত। জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন পদাধিকার বলে। জেলা প্রশাসক একটি জেলার সর্বোচ্চ ব্যক্তি।

জেলা প্রশাসকদের জন্য সরকারি পর্যায়ে নতুন একটি নির্দেশনা আসছে। এটি হলো অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট (এপিএ)। যার অধীনে একজন জেলা প্রশাসক ক্রীড়াঙ্গন শুধু নয়, তার দায়িত্বের বিভিন্ন পর্যায়ের যে সব মন্ত্রণালয় থেকে অনুদান, সাহায্য ও নিয়মিত অর্থ পান, সেগুলো যথাযথভাবে ব্যবহার ও প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে কিনা সেটি তদারকি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সোমবার স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এই এপিএর ভিত্তিতে যারা ভালো করবেন তাদের পুরস্কৃত করা হবে।’

এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের ক্রীড়াঙ্গন গতি পাবে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘অনেক জেলা প্রশাসক ক্রীড়া ক্ষেত্রে ভালো কাজ করছেন। তারা এই স্বীকৃতি বা পুরস্কার পেলে আরো বেশি উদ্দ্যমী হবেন।’

অনেকে দাপ্তরিক ও প্রশাসনিক কাজের চাপে জেলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্বে খুব একটা সময় দিতে পারেন না। তারাও এমন উদ্যোগে কিছুটা সচল হবে বলে ধারণা ক্রীড়া সংশ্লিষ্টদের।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও সন্তানদের হারালেন আর্জেন্টাইন ফুটবলার

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সী ভক্ত?

‘আর্জেন্টিনার কোনো দুর্বলতাই খুঁজে পাচ্ছি না’ : অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক

বাঁচা-মরার ম্যাচে রাতে নামছে ইরান

ফিলাডেলফিয়ায় ব্রাজিলের জয়, ব্রাজিলজুড়ে উৎসব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।